নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় নড়াইল জেলায় ৯ শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সকাল ১০টায় নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী , স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ০৭ জন শিশুকে নীল রঙের “এ” (১লক্ষ আই,ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল ( ২ লক্ষ আই,ইউ)খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights