উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১

অনলাইন ডেস্ক

উত্তর মেসিডোনিয়ার এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের নিহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছে শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কোচানি শহরের পালস ক্লাবে রবিবার ভোর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, ভবনে ভয়াবহ আগুন জ্বলছে এবং রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন।

স্থানীয় সময় রবিবার রাত ৩টায় ক্লাবটিতে আগুন লাগে। সেই সময় এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করছিল। সেইসময় কনসার্টে অন্তত এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন।

আতশবাজী যন্ত্র ব্যবহারের কারণে সেখানে আগুন লাগতে পারে বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights