কালিয়াকৈরে সুত্রাপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর)থেকে.. জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়ন বিএন পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ রবিবার১৬ (মার্চ) বিকেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

সভাপতিত্ব করেন,জনাব,মোঃ ছানোয়ার হোসেন সাবেক তথ্য ও বিষয়ক সম্পাদক উপজেলা যুবদল , সঞ্চালনায় জনাব দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি সূত্রাপুর ইউনিয়ন ছাত্রদল ৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জলিল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, এডভোকেট কামরুল ইসলাম, বিএনপি সিনিয়র নেতা জনাব মোঃ এম আনোয়ার হোসেন,মান্নান, ফেরদৌস, আলম, জাকির হোসেন বিএনপি নেতা কৃষিবিদ হারুন অর রশিদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights