বিশ্বনাথে ভোররাতে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ এক ট্রান্সফরমার চোরকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তার নাম সেবুল মিয়া (২৫)। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার ঘড়গাঁও গ্রামের মৃত তায়েফ আলীর ছেলে।

শুক্রবার (১০ মার্চ) ভোরে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার থেকে জনতার সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ চক্রবর্তী জানান, সে ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। চুরির অভিযোগে গত বছরের ১৪ নভেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৪)। আর ওই মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত সেবুল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights