ঈদে ফিরতি যাত্রায় ৫ এপ্রিলের টিকিট মিলছে আজ

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী ফিরতি ট্রেন যাত্রার ৫ এপ্রিলের অগ্রিম টিকিট মিলছে আজ বুধবার। সকাল ৮টায় তৃতীয় দিনের মতো ফিরতি যাত্রার পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

এর আগে, গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ।

এ ছাড়া ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights