সৌদির সাথে মিল রেখে ভোলার ১৩টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

ভোলা প্রতিনিধি
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার ১৩টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শরীয়তপুর জেলার সুরেশ্বর অনসারী প্রায় ২০০০ মুসল্লি ১৩টি স্পটে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির দরজায় প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রতন মিয়া। এ সময় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয় ।

এ ছাড়া মুলাইপত্তন, চৌকিদার বাড়ির দরজায়, লালমোহন উপজেলারসহ ১৩টি গ্রামে আজ আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশে এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights