ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর স্থান না পায়: কাদের গণি চৌধুরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি। আমরা চাই বাংলাদেশ থেকে আজীবনের জন্য ফ্যাসিবাদ দূর হয়ে যাক। ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর কখনও স্থান না পায়।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ শেষে নিজ গ্রামের বাড়িতে দিনব্যাপী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এসময় উপজেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, হাজী মাহবুবুল আলম, হাসান মুন্সি, মুহাম্মদ হোসেন, শফিউল আলম প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights