ঈদের দিন ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

অনলাইন ডেস্ক

ঈদের আনন্দের মাঝেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি দুলে ওঠে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights