নোয়াখালীতে বিএনপির মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়া ও আটক নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে নোয়াখালী জেলা মসজিদ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি মো. শাহজাহান। এছাড়া জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা মওদুদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

আরও বক্তব্য রাখেন আবু নাছের, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সেলিম, ভিপি পলাশ, ভিপি জসিম, ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, অ্যাডভোকেট নুর হোসেন মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights