বেনাপোল হাইস্কুলের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক

‌‘বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ’ স্লোগানকে সামনে রেখে বেনাপোল হাইস্কুলে এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলটির ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

বুধবার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নানের স্যারের সভাপতিত্বে ও ২০০৭ ব্যাচের বন্ধু আফসান আক্কার এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, প্রায় প্রতি বছর আমরা এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ‘বন্ধুত্ব চিরদিন’ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা আবারো এ অনুষ্ঠানের আয়োজন করেছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান তাঁর বক্তব্যে বলেন, অনেক বছর পর আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে এমন অনুষ্ঠানে আবারো দেখা হওয়ায় আমি খুবই আনন্দিত। এই ব্যাচটি নানা সামাজিক কাজের মাধ্যমে বেনাপোলের সাধারণ মানুষের সাথে মিশে আছে। আমি আশা করবো ভবিষ্যতেও তোমরা এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বেনাপোলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু হয়ে নানা আয়োজন এবং খেলাধুলার মধ্য দিয়ে দুপুরে মধ্যাহ্নভোজ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সন্ধ্যায় শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights