ভুরুঙ্গামারীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার বিকেলে জেলার ভূরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী বাজার থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রলীগ নেতার নাম সালেকুর রহমান (৩৪)। তিনি ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights