লাহোরকে শিরোপা জেতাতে চান রিশাদ

অনলাইন ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন-নাহিদদের সঙ্গে পিএসএলে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন, বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় খুশি তিনি।

জানিয়েছেন পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। বলেছেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। বরিশালের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই স্পিনার।

এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। তাই পিএসএলে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights