সচিবালয়মুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে। সোমবার দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights