গাজায় নৃশংসতার প্রতিবাদে উত্তাল ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। এ কর্মসূচিতে শিক্ষার্থী, সাধারণ জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ‌‌‌ফরিদপুর প্রেস ক্লাব ‌সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে‌ অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। সেখান থেকে পুনরায়‌ ফরিদপুর প্রেস ক্লাবের‌ সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে দুপুর ১টায় কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- ‌খেলাফত মজলিসের সভাপতি ‌মওলানা আমজাদ হোসেন, হেফাজত ইসলামের সভাপতি ‌মাওলানা কবির হোসেন, ছাত্র প্রতিনিধি‌ নিরব ইমতিয়াজ শান্ত,‌ ফারহান সাদিক নুর, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী প্রমুখ।

এছাড়া জেলার নগরকান্দা, চরভদ্রাসন, ভাঙ্গা, বোয়ালমারীসহ বিভিন্ন উপজেলায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights