ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

অনলাইন ভার্সন

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে গাজায় হামলা জরুরিভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এর আগে, সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-জনতারা গাইবান্ধা পৌর পার্কে এসে সমবেত হয়। সেখান একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights