গাজীপুরে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে চার শিক্ষককে পরীক্ষা হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেন্যুতে পরিদর্শনে এসে দায়িত্ব অবহেলার দায়ে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো: সজীব আহমেদ।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেনুতে নৈবিত্তিক পরীক্ষা সময় পরীক্ষা কক্ষে একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এসময় বিষয়টি পরিদর্শনে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। যার প্রেক্ষিত্রে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেয়ার নির্দেশ দেন তিনি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মো: সজীব আহমেদ বলেন, ওই চারজন শিক্ষক অনেক ¯েøা মুভমেন্ট করছিল। ওনারা ক্লাস নিয়ন্ত্রণ করতে পারছিল না। খাতা দেয়া এবং নেয়া এতেও সময় ক্ষেপণ করছিল। তাই তাদের সরিয়ে সেখানে অন্য কাউকে দায়িত্ব দেয়ার জন্য বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights