শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার পর হত্যা, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশে এক শিক্ষার্থীকে ধর্ষনচেষ্টার পর হত্যা করে পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নাজিম উদ্দীন (৩০)। নাজিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, এক শিক্ষার্থীকে ধর্ষনচেষ্টা ও হত্যার ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

জানা যায়, চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যা করে অভিযুক্ত নাজিম উদ্দীন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা করেন। মামলায় নাজিম উদ্দীনকে একমাত্র আসামি করা হয়। এরআগে মঙ্গলবার রাত দুইটার দিকে নানার বাড়ির শৌচাগার থেকে পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী তামান্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘরের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার নানা-নানিকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights