‘ব্যবসা-প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের অবশ্যই চিহ্নিত করতে হবে’

অনলাইন ডেস্ক
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশে ‌‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে জামায়াত আমির বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন। গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। ঘটনার সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত করতে হবে, ব্যবস্থা নিতে হবে। এই কর্মসূচির আয়োজকরা বারবার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights