আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধানসহ ছয়জনকে ফের আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৩ এপ্রিল) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তারা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকী সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে জুনুনী ও তার পাঁচ সহযোগীকে আদালতে উঠানো হলে শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

১৭ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাব-১১। ১৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights