ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলো। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights