বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ছয় দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এতে করে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে এক ঘণ্টা পর যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা সহ ছয় দফা দাবি তুলে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights