মাশরাফিকে টপকে গেলেন সাকিব

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এই জয়ে মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব। মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বাংলাদেশের।
সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

মাহমুদুল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বাংলাদেশ। -বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights