বায়ার্নকে কাঁদিয়ে সেমিতে ইন্টার মিলান

অনলাইন ডেস্ক
হারিয়ে যায়নি ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বিগত দশকে নিজেদের হারিয়ে খুঁজলেও শেষ কয়েক মৌসুম ধরে আবারও দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে ইন্টার মিলান। দুই বছর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে দলটি। এবার বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিকে বিদায় করে ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনালে উঠেছে ইতালির দলটি।

বুধবার সান সিরোতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার ও বায়ার্নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এতে করে ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠে ইন্টার মিলান।

গোলশূন্য প্রথমার্ধ শেষে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। বিরতির পর সপ্তম মিনিটের ওই গোলে লড়াইয়ে সমতা ফেরায় জার্মানরা। কিন্তু ছয় মিনিট পর ইন্টারের হয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।

তিন মিনিট পর কর্নার থেকে বেঞ্জামিন পাভার্দের হেডে বল জালে জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। ম্যঅচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে গোল করেন বায়ার্নের এরিক ডায়ার। যোগ করা সময়ে থমাস মুলারের শট ঠেকিয়ে বীরত্ব দেখান ইন্টারের গোলরক্ষক সমার।

শেষ দিকে স্বাগতিকরা কিছুটা চাপে ছিল। শেষ পর্যন্ত তারাই উঠেছে সেমিফাইনালে। আর প্রথমবার ইন্টারের মাঠে জিততে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে বায়ার্ন।

শেষ চারে বার্সার মুখোমুখি হবে ট্রেবল জয়ের মিশনে থাকা ইতালিয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights