২৯ ঘণ্টা খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে।

বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights