সিলেট টেস্টের টিকিটের দাম জানালো বিসিবি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেকার সিলেটে প্রথম টেস্টের টিকিটের দাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে একদম নাগালের মধ্যে। কেউ চাইলে ৫০ টাকায় দেখতে পারবেন সিলেট টেস্ট। তবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা।

আগামী রবিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজে ২৫০ টাকা। আবু সাঈদ স্ট্যান্ডে টিকেটের দাম ১০০ টাকা রাখা হয়েছে। এছাড়া সবুজ গ্যালারি, পশ্চিম গ্যালারি ও পূর্ব গ্যালারিতে (গেট-৩) মাত্র ৫০ টাকায় দেখা যাবে ম্যাচ। পূর্ব গ্যালারির আরেক প্রান্তে (গেট-২) বসে দেখতে হলে লাগবে ১৫০ টাকা।

সিলেট টেস্টের টিকিট পাওয়া যাবে আম্বরখানার মধুমতী ব্যাংকের পিএএলসি শাখায়। টেস্টের আগের দিন থেকে স্টেডিয়ামের প্রবেশ মুখের কাউন্টারেও বিক্রি করা হবে টেস্টের টিকিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights