কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চালু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলক সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। সি ট্রাক চলাচল শুরুর খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেকে আগ্রহ নিয়ে গোরকঘাটা জেটি ঘাটে সি-ট্রাক দেখতে চলে আসে।

বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষাম‚লক সি ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। এজন্য মহেশখালী জেটিঘাটে পল্টুন স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ১০ কিমি সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights