বাংলাদেশ-চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো।

আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় উভয়পক্ষই বাণিজ্য, চিকিৎসা, পর্যটন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধির আশ্বাস দেন।

পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইউনান প্রদেশ এবং চট্টগ্রামের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনসহ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights