সোমবার ঢাবি ছাত্রদলের বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি দুপুর ১টায় শুরু হবে।

রবিবার (২০ এপ্রিল) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিছিলটি ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ করে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

আজ বিএনপির কেন্দ্রী কার্যালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights