সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মো. মনিরুল ইসলাম এবং একই এলাকার আলী ইসলাম। তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

সরাইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে আরও চারজনের নাম পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights