পোপ ফ্রান্সিস আর নেই

অনলাইন ডেস্ক

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

স্থানীয় সময় ইস্টার মনডে (সোমবার) ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভ্যাটিকান কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান ও প্রথম অ-ইউরোপীয় পোপ। তার আগে দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপীয় পোপরা ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্ব দিয়েছেন।

সম্প্রতি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। গত ১৪ ফেব্রুয়ারি তিনি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন। তবে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। দীর্ঘ পাঁচ সপ্তাহ চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে পান পোপ। এরপর পবিত্র ইস্টার সানডে উপলক্ষে রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছসিত হাজার হাজার জনতার উদ্দেশে হাত নেড়ে শুভকামনা (হ্যাপি ইস্টার) জানান তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি অন্যান্য সংক্রমণে আক্রান্ত হন তিনি। তরুণ বয়সে প্লুরিসি রোগে আক্রান্ত হয়েছিলেন পোস। সে সময় তার ফুসফুস আংশিকভাবে অপসারণ করা হয়। আর এ কারণে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সূত্র: আল-জাজিরা, ফ্রান্স২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights