টাঙ্গাইলে যুবদলের নেতার বাসায় ডিবির অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন মিয়া (৪৫) কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। তিনি ওই বাসায় হারুন ভাড়া থাকতেন।

সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে বিক্রি করতেন তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হারুনকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights