ঢাকার বাতাস কতটা দূষিত?

অনলাইন ডেস্ক

বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালেও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১১২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২১০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৬১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights