মে দিবসে পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী এক মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

এর আগে যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অংশ নেন দলের মহানগরসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এসময় নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের নূন্যতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights