রাবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থীর চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত, পাঠানো হচ্ছে ঢাকায়

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হচ্ছে। তারা সবাই চোখে গুরুতর জখমে আহত। সোমবার সন্ধ্যায় তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

আহত শিক্ষার্থীরা হলেন-ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব।

জানা গেছে, আহত এই শিক্ষার্থীদের চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হচ্ছে। আগামীকাল ভোরে তাদের সেখানে পাঠানো হবে। এই শিক্ষার্থীদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভর্তির যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করতে হাসপাতালে যাওয়া হয়। সেখানে অনেকেই এখন শঙ্কামুক্ত। অনেকে চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন। তবে সংঘর্ষের সময় কিছু শিক্ষার্থী চোখে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে তিনজনের চোখের অবস্থা ভালো না। তাই ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাদের চিকিৎসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights