বরগুনায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

বরগুনা প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরগুনা জেলা শাখা। প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে বরগুনা প্রেস ক্লাব চত্ত্বর সড়কের পাশে জেলার ৬ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

বরগুনা জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মো. বশির উদ্দিন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, হারুন অর রশিদ, সোহেলী পারভিন ছবি, তরিকুল ইসলাম রেজা প্রমুখ। মানববন্ধনে জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights