সরাইলে অবৈধভাবে মাটি কাটায় একজনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোঃ এরশাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এরশাদ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের রহমত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় একদল মানুষ
কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাকে ভরছিল। এই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি দল একজন অপরাধীকে আটক করে। এইসময় একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় এজনকে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সরাইল থানার পুলিশ সদস্যর উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights