ব্রাহ্মণবাড়িয়া কারাগারে থাকা হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ফজলুর রহমান জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম।

তিনি জানান, গত ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকে ব্যথা উঠলে ফজলুর রহমানকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights