বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে আবহাওয়াবিদ আবদুল হামিদ এ তথ্য জানান।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে, এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, ওই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এছাড়া বুধবার মধ্যরাতের পর থেকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৭ মার্চ থেকে কালবৈশাখী শুরু হতে পারে। সেটি আগামী ২১ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হতে পারে।

আগামী সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে ২০ ও ২১ মার্চ শক্তিশালী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেশি থাকা ও মাটি শুষ্ক থাকার কারণে এবারে ঝড় শক্তিশালী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights