ঐক্যমত কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনি প্রতীক হলো ট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights