নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উদযাপিত
নড়াইল প্রতিনিধি
“ দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড
আছে পাশে,কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় আইনগত
সহায়তা দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে ।
সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি,
নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতিক
পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও
দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান
শারমিন নিগার ।
পরে ঐ স্থান থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এরপরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের
তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা
ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,
ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ)
মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ
আশরাফুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ
তারিকুজ্জামান লিটু, পিপি অ্যাডঃ আব্দুল
হক,বিচারক,আইনজীবি,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি,সাংবা
দিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
