কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির রাষ্ট্র সংস্কার ও জনসম্পত্তা রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পত্তি রক্ষার দাবিতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আজ সোমবার দুপুরে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত লিফলেট বিতরণ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াকৈর বাজার, পৌরসভার চন্দ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন।
বক্তব্যে তিনি বিএনপির প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সবশেষে দেশের চলমান সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
