জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নাজির খাল ও কালীর খাল স্বেচ্ছাশ্রমে খনন করবে বিএনপি। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলাবদ্ধতা নিরসনে খাল দুটি খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সার্বিক তত্ত্বাবধানে কর্নেল জোন্স রোড রেললাইন সংলগ্ন পাড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু।

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি কতুব উদ্দিন চৌধুরী, আকবার শাহ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আইয়ুব খাঁন, যুগ্ম সম্পাদক মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশীদ, ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা সফিকুর রহমান শফি, মো. সেলিম, মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন, শওকত আলী, শহিদুল ইসলাম সমু, আজহারুল ইসলাম বাচ্চু, মো. আজম, আবদুল করিম, সিরাজুল ইসলাম, মহিলা দল নেত্রী জুলেখা বেগম জুলি, সেনোয়ারা বেগম, জোৎস্না বেগম ও পারভীন আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights