চাঁদাবাজি মামলায় হেলেনা জাহাঙ্গীরের বিরদ্ধে রায় ২০ মার্চ

অনলাইন ডেস্ক

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের নামে হওয়া মামলার রায় আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ছাড়াও মামলার চার আসামি আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহা-ব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।
২০২১ সালের ২ আগস্ট রাজধানীল পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের নামে মামলাটি করেন জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন।

মামলায় অভিযোগ করা হয়, জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলার আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা জাহাঙ্গীর। প্রতিবেদক হিসেবে তাকে কয়েক মাস কাজ করলেও কোনো বেতন দেননি। অন্যদিকে তার কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা নিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

এরপর ২০২১ সালের ২১ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম।

২০২২ সালের ১৮ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights