বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

অনলাইন ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও মাথায় টুপি পরে নেতা-কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। অনেককে ঢাক-ঢোল বাজাতে দেখা গেছে। এছাড়া দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights