কুড়িগ্রামে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি | ২ মে ২০২৫
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে দোয়া মাহফিল, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর শহরের ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহমান এবং পরিচালনা করেন মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, শ্রমিক নেতা রিজন সরকার, মোঃ রিপন, আজিজুল হক, ফুলবাবু, মতিয়ার রহমান, নুর ইসলাম নুরু, নুর আলম সিদ্দিকী শাহীন, মান্নান হোসেন, লিটন, সারোয়ার জাহান শাওন, সোহেল রানা এবং অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
