অটোরিকশা বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক

অটোরিকশা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধের দাবি করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে এসব দাবি জানিয়ে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।

আজ রবিবার (৪ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সংঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘হাসিনার দোসররা অটোরিকশা বন্ধ চান না। তাই ৫ আগস্টের পর শহরে অটোরিকশা তিন গুন বৃদ্ধি পেয়েছে।’

অটোরিকশার জন‍্য গড়ে ওঠা চার্জিং স্টেশনগুলোকে দেশের বিদ‍্যুৎ সংকটের অন‍্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights