আগের নামে ফিরলো ঢাবির অ্যাকাউন্টিং বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাম পরিবর্তন করে আবারও ‘অ্যাকাউন্টিং বিভাগ’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে, গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার বলেন, প্রতিষ্ঠাকালীন এই বিভাগের নাম ছিল অ্যাকাউন্টিং বিভাগ।‌ পরে ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসে এই নাম পরিবর্তনের লক্ষ্যে বিভাগের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠিত হয়।

এই কমিটি বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে সভা করে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে সেই সুপারিশ বিভাগের একাডেমিক সভায় গৃহীত হয়। এরপর সেটি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হলে সেটি সিন্ডিকেটে অনুমোদন পায় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights