ঝিনাইদহে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সকালে শহরের আরাপপুর এলাকা থেকে মাজেদুল ইসলামে নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে বন্ধুত্ব গড়ে তোলে শহরের ভুটিয়ারগাতি গ্রামের প্রতারক মাজেদুল ইসলাম। কয়েকমাস পুর্বে নাসির উদ্দিনের পুকুরে পিতলের কলসির মধ্যে থাকা কোটি টাকা মূল্যের সম্পদ জিনের মাধ্যমে উদ্ধার করে দেওয়ার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নেয় সে। ভুক্তোভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে ভুক্তোভোগী নাসির সদর থানায় একটি প্রতারণা মামলা করে। মামলা দায়েরের পর র‌্যাব সকালে প্রতারক মাজেদুলকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights