গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার বিকালে এই ফল প্রকাশ করে গুচ্ছ ভর্তি পরিচালনা কমিটি।

এবার ‘বি’ ইউনিটে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৬.৭৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ফল gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষার্থীরা রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।

এর আগে গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ২১টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর আগে বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights