তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু

অনলাইন ডেস্ক
টেলিভিশনের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ টুর্নামেন্টের সূচনা হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।

টি-২০ ফরম্যাটে আয়োজিত এই ৫ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো ৬ মে, ৮ মে ও ১০ মে অনুষ্ঠিত হবে।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। তার ২ ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।

টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হচ্ছে ওয়ালটন ক্যাবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights